কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ PM

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৫:২১:৪৫ AM

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক


কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে জামিল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত জামিল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও কামরান হোসেনের ছোট ভাই। তিনি তার বড় ভাই কামরান হোসেনের ভোট দিতে গিয়েছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর দেড় ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে পোলিং এজেন্টরা প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন তখন কেন্দ্রে দায়িত্বরত এস আই আব্দুল মন্নান তাকে আটক করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আটককৃত যুবককে তার গাড়িতে করে নিয়ে যান।

ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ডা. নাহিদ হাসনাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দিতে এলে ওই যুবককে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুরঞ্জিত কুমার চন্দ্র বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর