জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী (আনারস) বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী (কাপ পিরিচ)। আনারস প্রতীকে ৩৬৭৪১ ভোট, প্রতিদ্বন্দ্বী কাপপিরিচ ২৩৫৬৫ ভোট পেয়েছেন। ১৩১৭৬ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকতের আনারস বিজয়ী।
মঙ্গবার রাতে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার একাধিক এলাকার ভোটাররা জানান দেশী ও প্রবাসী একটি সিন্ডিকেটের পতন ঘটবে এ জয়ে। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ঝেঁকে বসেছিল। উপজেলাবাসীর গণরায়ে লিয়াকত আলীর বিজয় সুনিশ্চিত হবে এই প্রত্যাশা সকলের।
উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে চেয়ারম্যান পদে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।
আজকের সিলেট/ডি/এসটি
শাহিদ হাতিমী 








