গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের মোটরসাইকেলকে হারিয়ে সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনের ঘোড়া বিজয়ী হয়েছেন।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিস্কৃত (কোষাধ্যক্ষ) নেতা শাহ আল স্বপন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।
আজকের সিলেট/ডি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








