মাধবপুরে ১২টি পাখি উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ AM

মাধবপুরে ১২টি পাখি উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৭:৫৯:২৮ AM

মাধবপুরে ১২টি পাখি উদ্ধার


হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগের অভিযানে ১২ টি পাখি উদ্ধার ও অসংখ্য ফাঁদ, খাঁচা জব্দ করা হয়েছে।   

শনিবার সকালে উপজেলার মনতলা বাজার, পৌর শহর, আদাঐর ইউনিয়নের সোনাই ইট ভাটা এলাকায় পাখি উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান পরিচালনা করে ২টি তিলা ঘুঘু, ৪টি শালিক, ৩টি দেশীয় টিয়া, ১টি চন্দনা টিয়া, ১টি ডাহুক, ও ১টি দেশীয় ময়নাসহ অসংখ্য পাখি শিকার কাজে ব্যবহৃত ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন  শ্রীমঙ্গল, সাতছড়ি ও তেলমাছড়া বন বিভাগের কর্মকর্তারা ও অভিযানে সহযোগিতা করেন পাখি প্রেমিক সোসাইটি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-আমিন, তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ, সাংবাদিক মাসুদ লস্কর, পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল, শেখ মো. শাহিনুদ্দিন, সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মোঃ ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ।

সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে।ডিএফও মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির ১২ টি পাখি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর