অর্থদন্ডপ্রাপ্ত দুই প্রার্থী
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় এমপি এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নোয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার বিকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই অর্থদণ্ড দেন।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুইটি মাইক ব্যবহার করা হয় যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৭(১) লঙ্ঘন। এ অপরাধে ৩২ ধারা অনুযায়ী সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনের পক্ষে মোটরসাইকেল ও পিকআপের বিশাল শোডাউন করে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৩ (ক) লঙ্ঘন। এ অপরাধে ৩২ ধারা অনুযায়ী রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নানকে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অভিযান চলমান থাকবে।
আজকের সিলেট/এএইচকে
নিজস্ব প্রতিবেদক 








