নগরীর কুয়ারপাড় এলাকার ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালের পানির স্রোতে ভেসে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কুয়ারপাড় এলাকার ইঙ্গোলাল রোডে বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাব আহমদ। সে স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে।
সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে মহানগরের অন্যান্য স্থানের মতো কুয়ারপাড়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেই জমে যায় হাটু সমান পানি। সবার অগোচরে সাবেরের দুই বছরের একমাত্র শিশু সন্তান আরাব ঘরের সামনে খেলতে গিয়ে পানিতে পরে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোতে তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারনা হয়- সে খালের পানিতে ভেসে গেছে। ধারনা অনুযায়ী খালের পানির স্রোতের ভাটির দিকে খুঁজতে থাকলে কিছুদূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাযে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








