আতঙ্ক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ৮ ছাত্রী আহত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

গোয়াইনঘাটে মাদ্রাসায় ভূমিকম্প আতঙ্ক

আতঙ্ক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ৮ ছাত্রী আহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৫:৩৮:৩৭ AM

 আতঙ্ক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ৮ ছাত্রী আহত


গোয়াইনঘাট উপজেলায় অজানা একটি শব্দে ভূমিকম্পের গুজবে সিড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে ৮ জন ছাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহত ছাত্রীদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল মহিলা মাদ্রাসায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ দুইতলা ভবনে একটি অজানা শব্দে ভূমিকম্প মনে করে ৩টি ক্লাসরুমের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সিড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিড়ির রেলিং-এ ফাটল ধরে হেলে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে। আহত ৮ শিক্ষার্থীর ৭ জনকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে এবং একজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) আব্দুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী হঠাৎ বলে ওঠে ভুমিকম্প হচ্ছে, ভুমিকম্পের খবর শুনে অন্য শিক্ষার্থীরা দুতলা থেকে সিড়ি দিয়ে দ্রুত গতিতে নামার সময় এই ঘটনা ঘটে, এতে ৮জন শিক্ষার্থী আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর