সিলেট রেঞ্জ পুলিশের তিন থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে রেঞ্জে নিয়ে আসা হয়েছে। থানাগুলো হলো সিলেটের কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুর এবং হবিগঞ্জের মাধবপুর। তাদেরকে সিলেট রেঞ্জে পুলিশে নিয়ে আসা হয়েছে।
তারা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সুনামগঞ্জের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এবং হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খানকে বদলি করা হয়। তবে তাদের স্থলে কাদেরকে পদায়ন করা হয়েছে তা এখনো জানা যায়নি।
বুধবার (৩ জুলাই) বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম এর স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাদেরকে কোন কোন থানায় পদায়ন করা হয়েছে তা এখনো জানা যায়নি।
আজকের সিলেট/বার্তা/কে.আর









