বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

‘রাকা’ সিনেমায় থাকছেন কি ম্রুনাল ঠাকুর, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন

‘রাকা’ সিনেমায় থাকছেন কি ম্রুনাল ঠাকুর, যা বললেন অভিনেত্রী


বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় সমান ব্যস্ত ম্রুনাল ঠাকুর। অভিনয় দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘পূজা মেরি জান’ কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে। এর মধ্যেই অ্যাটলি কুমারের আলোচিত সিনেমা ‘রাকা’য় তাঁর অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে।

সিনেমাটিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ম্রুনালকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। লোককথা ও কল্পবিজ্ঞানের মিশেলে বড় পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি।

তবে ‘রাকা’য় অভিনয়ের বিষয়ে সরাসরি কিছু জানাননি ম্রুনাল। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।”

সিনেমাটিতে নিজের থাকার বিষয়টি নিশ্চিত না করলেও অভিনয় নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ম্রুনাল। তাঁর ভাষায়, প্রতিটি কাজের প্রক্রিয়া উপভোগ করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ

ম্রুনাল বলেন, ‘আমি শুধু বলতে চাই, কাজের প্রক্রিয়াটা উপভোগ করতে চাই। পরীক্ষার মতোই প্রতিটি কাজের কিছু ধাপ থাকে, লক্ষ্য নির্ধারণ, উপকরণ, পর্যবেক্ষণ ও উপসংহার। কিন্তু কোনো কাজ সফল হলো না, এমন সিদ্ধান্তে আমি পৌঁছাতে চাই না। আমার কাছে প্রতিটি অভিজ্ঞতাই নতুন শেখার সুযোগ।’

অভিনয়ের ক্ষেত্রে দর্শকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন গল্পকে গুরুত্ব দিতে চান এই অভিনেত্রী। তিনি এমন সিনেমায় কাজ করতে আগ্রহী, যা বিনোদনের পাশাপাশি মানুষকে ব্যক্তিগত সমস্যা মোকাবিলা এবং জীবনে ভালো সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবে।

এ প্রসঙ্গে ম্রুনাল বলেন, ‘আমি এমন সিনেমার অংশ হতে চাই, যেটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জিং হবে না, বরং মানুষকে তাদের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। মানুষকে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর