সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকার নিষিদ্ধ কোনা ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার দিবসব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
এসময় সরকারি ঘোষিত নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য শিকারের অপরাধে উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলাম (৪২) কে তিন হাজার টাকা ও নিশ্চিন্তপুর গ্রামের মোঃ আব্দুল কাহার(৪০)কে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।শেষে জব্দকৃত ককোনা ও কারেন্ট জালগুলো খোলাস্থানে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।অভিযান কালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পুলিশ অফিসার তপন দাস প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








