সুনামগঞ্জে ছাত্রদল পুলিশ হাতাহাতি, শিক্ষার্থী ও ছাত্রলীগের বিক্ষোভ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৩ PM

সুনামগঞ্জে ছাত্রদল পুলিশ হাতাহাতি, শিক্ষার্থী ও ছাত্রলীগের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৮:০৪:৪০ AM

সুনামগঞ্জে ছাত্রদল পুলিশ হাতাহাতি, শিক্ষার্থী ও ছাত্রলীগের বিক্ষোভ


কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরের পৌর শহরের  হোসেন বখত চত্বরে প্রথমে শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্লোগান ধরেন, কোটা না মেধা? মেধা মেধা’ আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

পরে সেখান থেকে শিক্ষার্থীরা  বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই তারা তাদের কর্মসূচি আজকের মত সমাপ্ত করেন।

এদিকে, বৈষম্যমূলক কোটা ব্যাবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদল পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রদলের কর্মীদের মাঝে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে৷ পরে ছাত্রদলের নেতারা জেলা বিএনপির অফিসের সামনেই  সমাবেশ করে।

এদিকে, শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের মিছিল শেষে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। পৌর শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে সমাপ্ত হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর