মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০৮:২৯:০৩ AM

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর থানার ওসি কে এম নজরুল বলেন, দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াতের নেতারা। তারা সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী বিবৃতিতে জানান, আমাদের জেলা আমীরের বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভিত্তিহীন মামলা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর