সাদা পাথরে পর্যটকের মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

সাদা পাথরে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০৪:২২:৩৮ AM

সাদা পাথরে পর্যটকের মৃত্যু


কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে ঈসমাইল হোসেন (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাহাব উদ্দীনের ছেলে।

জানা গেছে, ঈসমাইল সাদাপাথর এলাকায় গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির স্রোতে তিনি তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর