দোয়ারাবাজারে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৩ PM

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৭:১৯:২৬ AM

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (২৫) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি হলেন দোয়ারাবাজার থানার পাইকপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫)। 

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে, দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাংলাবাজার থেকে বোগলা গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে ৪০ বোতল মদসহ ১জন মাদক কারবারিকে আটক করেন। 

দোয়ারাবাজার থানা পুলিশ সুত্রে যায়, সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন কিরণপাড়া গ্রামস্থ বাংলাবাজার থেকে বোগলাবাজার গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৪০ বোতল Officer’s Choice নামক বিদেশি মদ উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর