সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৮ AM

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৩:১২:৩৭ AM

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা


সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের ৭৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামীগণ হলেন- সাবেক উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাদেক দস্তগীর কাউসার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আফতাব হোসেন খান, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি নাইম আহমদ ও সাধারণ সম্পাদক কিশওয়ার জাহান সৌরভসহ অনেকেই।

মামলার আসামিরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর