সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা-পাথর আমদানীর অন্তরালে বেআইনী ভারতীয় অস্ত্র পাচারকারীদের রক্ষায় এবার সক্রিয় হয়ে ওঠেছে একটি মহল।
গণমাধ্যম ও সোস্যাল মিডয়ায় অস্ত্রপাচার সংক্রান্ত সংবাদ ব্যাপক আকারে প্রকাশিত হওয়ায় এর প্রতবাদে বুধবার তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
সকালে তামাবিল স্থল বন্দর পয়েন্টে প্রতিবাদী এ মানব বন্ধন করে তারা।
জনৈক শহীদ মিয়ার সভাপতিত্বে ও ইসমাইল হোসেন'র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক আওয়ামী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আব্দুল মান্নান, মিসবাউল আম্বিয়া, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম, শাহজাহান মিয়া, আবুল কাশেম, শামীম আহমদ, ইয়াছিন উদ্দিন, হাফিজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ গুজব,মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত অবিলম্বে সংবাদ প্রত্যাহার করার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দেন তারা।
সম্প্রতি দেশব্যাপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সিলেটে তামাবিল সীমান্ত দিয়ে ছাত্রলীগ ও যুবলীগের জন্য বিপুল পরিমান অস্ত্র আমদানীর অভিযোগ উঠে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী ফারুক ও রাসেল নামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে।
অভিযোগটি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়। আর এ প্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে স্থানীয় ব্যবসাীদের নামে বুধবার তমিাবিল পয়েন্টে মানববন্ধন করেন আওয়ামী সমর্থিত ব্যবসায়ীরা।
আজকের সিলেট/বার্তা/কে.আর









