চলমান ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত সাইদুল ইসলাম ও হৃদরোগে আক্রান্ত হয়ে জাকারিয়া আহমদসহ সকল মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের উদ্যোগে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: আব্দুস সালাম বিদ্যালয়ের প্রাক্তন মৃত শিক্ষার্থী ও চলমান ছাত্র আন্দোলনে শহীদ সকল শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করেন।
আয়োজনকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়েস আহমদ ও সাংবাদিক সৈয়দ রাসেল আহমদ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃপাময় চন্দ্র চন্দ,সহকারী প্রধান শিক্ষক অজিতকুমার শীল,সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস,রাকিবুল ইসলাম,আবুল হোসেন,নূর হোসেন,ইশফাকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন,সৈয়দ দিলোয়ার আহমদ,হোসেন আহমেদ,আলম আহমদ,রেদওয়ান হোসেন টিপু,হায়দার আহমদ রাজু,রায়হান আহমদ সজল,সৈয়দ রাসেদ আহমদ,সাইদুল ইসলাম,ফয়জুর রহমান,জুমন আহমদ,হাবিব আহমদ প্রমুখ।
মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে বিদ্যালয়ের মৃত শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত ও দেশের বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








