গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৩ PM

গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ০৩:৫১:০৪ AM

গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় লঘু চাপের প্রভাবে ভারতের চেরাপুঞ্জিতে মৌসুমের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানিতে বন্যায় নিম্মাঞ্চল প্লাবিত হয়। গতকাল থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।কমতে শুরু করেছে বন্যার পানি। উপজেলায় বসবাসরত মানুষ ও কৃষকের মাঝে ফিরছে স্বস্তি।

গত মঙ্গলবার ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘন্টায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে সদ্য রোপায়িত আমন ধান ও বীজ তলার চারা তলিয়ে যায়। শরৎ মৌসুমে আরেক ধাপে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের সাধারণ মানুষ আবারও দুশ্চিন্তায় পড়েন। নিম্নাঞ্চলের অনেক বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় দুর্ভোগ বাড়ে লোকালয়ে।

উপজেলা কৃষি অফিস সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী,উপজেলায় এ পর্যন্ত ১২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছিল। তার মধ্যে ২৪৫৮ হেক্টর রুপা আমন সম্পূর্ণভাবে ও ৯৬৯ হেক্টর আংশিকভাবে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৪৪ হেক্টর বীজতলার চারা ও ৫ হেক্টর গ্রীষ্মকালীন সবজি পানিতে নিমজ্জিত হয়।

এবছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭,৮৩৩ হেক্টর ও বীজ তলা ৯৪২ হেক্টরের বেশী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর