ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। প্রতিমা শিল্পীদের দম ফেলার সময়টুকু নেই। কয়েক দিন পরেই প্রতিমার গায়ে পড়বে রঙের ছোঁয়া। সারাদেশের মত সিলেটেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি। সিলেট জেলা সদরের সকল মন্দির, সংঘের প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। আগামী ০৯ অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার সিলেট মহানগর ও জেলায় ৫৯৩টি মণ্ডপে এবার পূজা আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা যায়, সিলেট জেলায় আসন্ন দুর্গা পূজায় মোট ৪৪০টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর সিলেট সদর এলাকায় ১৫৩টি মণ্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন বলেন, সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও প্রশাসন মিলে দুর্গা পূজা সফল করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আজকের সিলেট/এসসিজে
শিপন চন্দ জয় 








