সিলেটেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ AM

সিলেটেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১১:৫৪:৫১ AM

সিলেটেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান


আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল-হাসান একটি ব্যান্ড। শুধু বাংলাদেশে ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যে কয়জন অলরাউন্ডার দীর্ঘ দিন ধরে রাজত্ব করেছেন তার মধ্যে সাকিব আল হাসান একজন। ক্যারিয়ারে নানা সময় বিতর্কে জড়ালেও তেমন রোষের মুখে পড়তে হয়নি টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে। তবে ২০২৩ সালের বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে ক্রিকেটভক্ত ও সমালোচকদের রোষের মুখে পড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সমর্থকের রোষের মুখে প্রতিনিয়তই পড়ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। বিভিন্ন সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। এবার সিলেটেও তার ব্যতিক্রম হয় নি।

গতকাল শুক্রবার বিপিএল-২০২৪ এর সিলেট পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে ১৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩২ রানে গুটিয়ে গেছে রংপুর রাইডার্সের ইনিংস। এ ম্যাচে রংপুরের হার থেকে বেশি আলোচনা দলটির অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। 

সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করে ফেরা সাকিব কোনো অনুশীলন ছাড়া আজ ম্যাচ খেলতে নেমে নিষ্প্রভ ছিলেন। বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য থাকার পাশপাশি ব্যাটিংয়ে ৪ বল খেলে করেন ২ রান।

বিশ্বসেরা এ অলরাউন্ডার যখন বল করতে শুরু করেন তখন সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। ঠিক একই অবস্থা দেখা যায় সাকিবের ব্যাটিংয়ের সময়।

সাকিবকে নিয়ে বেশি আলোচনা তার ব্যাটিং পজিশন নিয়ে। আজ আট নম্বরে ব্যাট করেন তিনি। কারণ জানিয়ে রংপুরের হেড কোচ সোহেল ইসলাম বলেন, ‘সাকিব অনেকদিন ছিল না। আপনারা সবাই জানেন একটু চোখে সমস্যা আছে।‘

দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ধরাশায়ী হওয়ার পর যখন মাঠ ছেড়ে দর্শকরা ঘরে পথে পা বাড়াচ্ছিলেন তখন একদল সমর্থকদের গ্যালারীর বাহিরে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিয়ে দেখা যায়।


আজকের সিলেট/এমএম

সিলেটজুড়ে


মহানগর