বিএনপির মিছিলে নতুন স্লোগান 'ভুয়া-ভুয়া' (ভিডিও)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৫ AM

বিএনপির মিছিলে নতুন স্লোগান 'ভুয়া-ভুয়া' (ভিডিও)

আহমেদ পাবেল

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৭:০৮:০৪ AM

বিএনপির মিছিলে নতুন স্লোগান 'ভুয়া-ভুয়া' (ভিডিও)



সিলেটে দীর্ঘদিন পর রাজপথে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই প্রথম মাঠে নামলো দলটি। শনিবার বিকেল চারটার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর জিন্দাবাজার, বন্দর, চৌহট্টা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মিছলটি জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করা মাত্র মিছিলের অগ্রভাগে থাকা নেতাকর্মীরা 'ভুয়া-ভুয়া' শ্লোগান দেয়া শুরু করেন। সিলেটের রাজনৈতিক সিংহভাগ নেতাকর্মী মুখে এধরনের শব্দ শুনা যায়। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভূয়া ভুয়া বেল ডাকে স্টেডিয়ামের দর্শকরা।

কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান  আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি দাবিতে, সকল মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের হওয়ার আগে নগরীর রেজিস্ট্রি মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

তবে এ স্লোগান কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের সিলেটকে বলেন, আমাদের মিছিলের সামনে বা মেইন লাইনে এমন ম্লোগান আমি শুনি নি। পিছনে হলেও আমি জানি না।


আজকের সিলেট/ডিএ/জেএস

সিলেটজুড়ে


মহানগর