১০৪ রানে গুটিয়ে যায় দুরন্ত ঢাকা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ AM

৭৯ রানের বিশাল ব্যবধানে রংপুরের জয়

১০৪ রানে গুটিয়ে যায় দুরন্ত ঢাকা

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১০:০৮:৪৮ AM

১০৪ রানে গুটিয়ে যায় দুরন্ত ঢাকা

ছবি: সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে : রংপুর রাইডার্সের ১৮৩ রান তাড়া করতে নেমে রানে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় দুরন্ত ঢাকা। ফলে রংপুর রাইডার্স জয়ী হয় ৭৯ রানের বিশাল ব্যবধানে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমের সিলেট পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল দুরন্ত ঢাকা ও রংপুর রাইডার্স। এ আসরের সিলেটে অনুষ্ঠিত তিনটি ম্যাচের প্রথমে ব্যাট করা দল জয় পেলেও আজও দুরন্ত ঢাকার অধিনায়ক অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টস জিতে প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন! দিয় খেসারতও। 

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এলেক্স রসের ৩৫ বলে ১ ছয় ও ৭ চারে ৫১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১০৪ রানে গুটিয়ে যায় দুরন্ত ঢাকা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে করে সায়েম আইয়ুব। ১৪ বলে ১৭ রানে সাজগরে ফেরেন তিনি।

এর আগে, ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ওপেনার বাবর আজমের ৪৬ বলে ১ ছয় ও ৫ চারে ৬২ রানের ইনিংসে ভর করে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ ইউকেট হারিয়ে রংপুরের দলীয় সংগ্রহ ১৮৩ রান করে। শেষের দিকে আফগানী ক্রিকেটার ওমরজাইয়ের ঝড়ো ইনিংসটি ছিলো উল্লেখ করার মতো।  তিনি ১৫ বলে ৩ ছয় ও ২ চারে ৩২ রান করেন।

রংপুরের পক্ষে সেরা বোলিং করেন মেহেদি হাসান। তিনি ৩.৩ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ ইউকেটের দেখা পান। আর সাকিব আল হাসান ব্যাটিং না করলেও ৩ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ১ ইউকেটের দেখা পান।

আজকের জয়ে রংপুর রাইডার্স ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের উপরে তুলে। আর ডুরন্ত ঢাকা ৩ ম্যাচে ২ হারের স্বাদ পায়।

আজকের সিলেট/ এমএম

সিলেটজুড়ে


মহানগর