প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৬ AM

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১০:৩৫:২৯ AM

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন


ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেলকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

রবিবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভে আইছা হলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও অভিবাসন পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন শুভ'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটি গঠন বিষয়ক ‘সাবজেক্ট কমিটি’র অন্যতম সদস্য তৃতীয় বাঙলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিব্বির আহমদ। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ,
সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা, সহসভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাদিক তাজিন, অভিবাসন বিষয়ক সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাওছার আদিল চৌধুরী।
নির্বাহী সদস্য- শাবুল আহমেদ, জামিল আহমদ সাহেদ, ইয়াকুব আলী প্রধান, আহমদ জামাল ও শেখ সরোয়ার জাহান। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাপাশি প্রস্তাবিত নবগঠিত কমিটি ঘোষণা করেন সাবজেক্ট কমিটির প্রধান শাবুল আহমেদ।

আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সেমিনার আয়োজনের পাশাপাশি গণমাধ্যমে অভিবাসীদের সমস্যা-সাফল্যের প্রতিবেদন তৈরি ও ফ্রান্স-বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চিন্তাশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/মিমো

সিলেটজুড়ে


মহানগর