রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সীমান্তে বিজিবির অভিযান: ৫০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৪:৩৭:১৯ অপরাহ্ন

সীমান্তে বিজিবির অভিযান: ৫০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে আনা গরু, জিরা, টমেটো ও কম্বল জব্দ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর