সিলেট সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে র্যাব-৯। এমএমপির ৪২ নং ওয়ার্ড এর আওয়ামীলীগ দলীয় কাউন্সিলর হিসেবে বেশ আলোচনায় ছিলেন তিনি। তার নাম মতিউর রহমান (৫০)। স্থানীয় শ্রীরামপুর গ্রামের মৃত নশিদ আলীর পূত্র তিনি। ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর ছাড়া স্থানীয় আওয়ামীলীগ নেতা ছিলেন মতিউর।
ভারতীয় চোরাইপূণ্য সুপারি, পেঁয়াজ, রসুন, চিনি সহ নানা সামগ্রির কেনা বেচায় তার সর্ম্পৃক্ততার অভিযোগ রয়েছেন। চোরাই মালামাল আওয়ামীলীগ আমলে জেলা ও এসএমপির বিভিন্ন থানা থেকে নিলাম ছাড়াই অতি অল্প মূল্যে নিয়ে আসতেন তিনি। কারন তার সাথে ব্যবসায়ী সর্ম্পক ছিল সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ও সিসিকের পদচ্যুত সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের।
তাদের সহযোগীতায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান রাতারাতি কাউন্সিলর মতিউর। শত শত কোটি টাকার মালিক তিনি। শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। ছাত্র-জনতার আন্দোলনকালে হামলার ঘটনায় এসএমপির কতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় পলাতক ছিলেন মতিউর। তাকে গ্রেফতারের পর এসএমপি কোতয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








