প্রথম জয়ের খোঁজে সিলেট স্ট্রাইকার্স: পুঁজি ১৩৭
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ AM

প্রথম জয়ের খোঁজে সিলেট স্ট্রাইকার্স: পুঁজি ১৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:২৭:১৫ AM

প্রথম জয়ের খোঁজে সিলেট স্ট্রাইকার্স: পুঁজি ১৩৭


সিলেট স্ট্রাইকার্সের টানা তিন হারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এমনকি ঘরের মাঠেও প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স।


এবার চতুর্থ হার এড়াতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।


সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট স্ট্রাইকার্সরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনকে শিকার বিলাল খান। শান্ত ৫ রানে এলবিডব্লিউ হলেও ১ রান করে বিলালের বলে বোল্ড হন মিঠুন।


শুরুতেই এমন ধাক্কা খেয়ে সিলেটের রানের গতি আর সেভাবে দেখা মিলছে না। তৃতীয় উইকেটে জাকির হাসান ও হ্যারি টেক্টর ৫৭ রানের জুটি গড়েন। তবে এর পেছনে ৪৯ বল খরচ করেন তারা এই দুই জুটি। তাই মোমেন্টাম চট্টগ্রামের নাগালের বাইরে যায়নি। এই জুটি ভেঙে তাদের ব্রেকথ্রু এনে দেন নিহাদুজ্জামান। ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করা জাকিরকে ফেরান তিনি।


এরপর রায়ান বার্লকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন টেক্টর। সেখানেও ছিল স্থবিরতা। টেক্টরকে নিজের তৃতীয় শিকারে পরিণত করে জুটি ভাঙেন বিলাল। ৪২  বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন টেক্টর। শেষ দিকেও সিলেটের রানের গতি বাড়েনি। রায়ান বার্ল ২৯ বলে ৩৪ এবং আরিফুল হক ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।  


এ দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৯ ওভারে ৭৬ রান ১ উইকেট হারিছে। তানজিদ হাসান ৩০ বলে ৩৮ রান ও টম ব্রুস ১৯ বলে ২৪ রানে পার্টনারশিপে আছেন। অপর দিকে অভিষ্কা ফার্নান্দো ১২ বলে ১৭ রানে উইকেট করেন তানজিম হাসান সাকিব। তানজিদ হাসান ৪০ করে হ্যারি টেক্টর বলে বোল্ড হন।

 ১২ বলে ২৪ রান হলে জয়ী হবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আজকের সিলেট/২৯জানুয়ারি/পিএ

সিলেটজুড়ে


মহানগর