কুলাউড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৯ AM

কুলাউড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৪:২০:৪৬ AM

কুলাউড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (৫০) ও আরোহী নরসিং বোনাজী (৩৫)। তারা উভয়ই জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে উপজেলার আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফলে তাৎক্ষণিক মৃত্যু ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া থানাট ওসি মো. আলী মাহমুদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। আশার পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে, ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিং বোনাজী স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান।

তিনি আরও জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/জেএস

সিলেটজুড়ে


মহানগর