জে সি বি সালেহ আহমদ ১ম গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৭ টায় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে টুর্নামেন্টের ১৫তম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) বেলা ২ টায় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল ক্রিকেট বোর্ডের আয়োজনে ১৫-তম আসরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪ টি দলের খেলোয়াড়দের ক্রীড়া শৈলীর সুনিপুন প্রদর্শনীতে ব্যাট ও বলের শৈল্পিকতায় হাজারো দর্শকের মন মাতিয়ে চার ছক্কার ঝংকার তুলবে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে। যে গ্রাউন্ডে উপজেলার সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হয়ে থাকে। যেখানে সাবেক জাতীয় দলের খেলোয়াড় অলক কপালী, রাজিন সালেহ ও আশরাফুল এর মত দুর্দান্ত ক্রিকেটারের আগমন হয়েছে। এখানে এসেছিলেন সাবেক বিসিবির পরিচালক বর্তমান মৌলভীবাজার-২ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল।সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এই গ্রাউন্ডের সুনাম ও খ্যাতি রয়েছে উপজেলা জুড়ে।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার গিয়াস উদ্দিন,গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন,সদস্য শামসুদ্দিন আল আজাদ,জে সি বির সাবেক সভাপতি ডাঃ জহির উদ্দিন ও বদরুল আমিনসহ আরো অনেকে। ১৫-তম আসরের স্পন্সর ও গোল্ডকাপ দাতা ফ্রান্স প্রবাসী সালেহ আহমদ ক্রিকেট টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে এলাকাবাসী সকলের কাছে সার্বজনীনভাবে সহযোগিতা কামনা করেন।
আজকের সিলেট/৩১ জানুয়ারি/এসএইচ/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








