হবিগঞ্জ সদরে ষোড়শীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৭ AM

হবিগঞ্জ সদরে ষোড়শীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৫:০৯:২৪ AM

হবিগঞ্জ সদরে ষোড়শীর গলায় ফাঁস লাগানো  লাশ উদ্ধার


হবিগঞ্জ সদরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ষোড়শীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শাহেনা আক্তার (১৬) সদর উপজেলার রাজিউড়া গ্রামের নুর মিয়ার কন্যা।

বৃহস্পতিবার দুপুরে রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, শাহেনা আক্তার নামে ওই কিশোরীকে তার নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে স্বজনরা  পুলিশকে অবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- শাহেনার একই ইউনিয়নের রায়পুর গ্রামের দীন ইসলাম নামে এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। আর এ কারণেই তার অপমৃত্যু ঘটে বলে স্বজনরা পুলিশকে জানান।

ওসি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ আরো তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট /প্রতিনিধি/ কেআর

সিলেটজুড়ে


মহানগর