শায়েস্তাগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় জরিমানা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৯ AM

শায়েস্তাগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৮:৪৪:৫১ AM

শায়েস্তাগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় জরিমানা


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে রিপন মিয়া নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পূর্ব ব্রাক্ষণডোরা গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি জব্দ করা হয়।

নাহিদ ভূঞা বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানাই।

আজকের সিলেট/জেএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর