কুলাউড়ায় পাওয়ার টিলার উল্টে যুবকের মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৯ AM

কুলাউড়ায় পাওয়ার টিলার উল্টে যুবকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৮:৪৮:০১ AM

কুলাউড়ায় পাওয়ার টিলার উল্টে যুবকের মৃত্যু


মৌলভীবাজারে কুলাউড়ায় কাঠ বোঝাই পাওয়ার টিলার উল্টে ইমান (৩৫) নামক এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কর্মধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার টিলারে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রবিরবাজারে ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর