গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৮ AM

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৭:২৭:০৯ AM

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০


গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে  চুরি মামলার ৭.৫ আনা ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, ১৪ লিটার চোলাই মদ ঊদ্ধার, দুই জন সাজা প্রাপ্ত ও ৬ জন সাধারণ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকা সহ নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর