শ্রীমঙ্গলে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ AM

শ্রীমঙ্গলে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১২:০৯:৩৭ PM

শ্রীমঙ্গলে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের হাইল হাওরের আরিফ মারা বিলে বিষপ্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বিত্তরা।

শুক্রবার রাতে কোন একসময় উপজেলার হাইল হাওরের আরিফ মারা বিলে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগে নানা প্রজাতির অসংখ্য ছোট বড় মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

স্থানীয়রা জানান, বিলের ছাড়ি দিকে মাছের পচা গদ্ধ বের হচ্ছে। জাল টেনে দেখা গেছে অনেকবড় বড় মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই ডিমওয়ালা মাছ। এর মধ্যে ছোট ছোট মাছগুলো পানির ভেসে উঠছে।

স্থানীয় মৎস্যজীবী নারায়ণ সরকার জানান, আমি সরকারের কাছ থেকে আরিফ মারা বিল লিজ নিয়েছি। দিজ নেওয়া অংশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। এতে সকল মাছ মরে ভেসে ওঠে । এত বড় ক্ষতি হওয়াতে পরিবার-পরিজন নিয়ে এখন পথে বসতে হচ্ছে। এই বিলটি লিজ নিতে শ্রীমসল শহরের সেকাল মৎস্য আড়ৎ থেকে ৫ লক্ষ টাকা দাদনে নিয়েছি। বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলাতে এখন দাদনের টাকা কি ভাবে পরিশোধ করব।

তিনি বলেন, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বিষয়টি সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওভায় এনে দূষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷

শ্রীমঙ্গল থানার ওসি বিনল্ন ভুঘণ রায় জানান, বিধরটি আমার জানা নেই । লিখিভ অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর