সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক : শফিক চৌধুরী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৫ AM

সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক : শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৫:২১:৩৪ AM

সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক : শফিক চৌধুরী

ছবি : পিআইডি, সিলেট অফিস


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার মাধ্যমে ওসমানী নগর-বিশ্বনাথের মানুষকে সম্মানিত করেছেন। এ অর্পিত দায়িত্বের সম্মান রক্ষার্থে সিলেট তথা দেশের সকল মানুষের জীবনমান উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতাসহ চিন্তা-চেতনা, সহনশীলতা ও প্রতিনিধিত্ব ক্ষমতা বৃদ্ধি পায়।

রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফয়ছল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা পরিষদ সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, লামাকাজি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ. কে. এম ছিফত আলী।

আজকের সিলেট/জেএস

সিলেটজুড়ে


মহানগর