মৌলভীবাজারে ট্রাক চাপায় জনি হায়দার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত জনি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
রোববার বিকেলে মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেল চালিয়ে জনি শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/জেএন/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








