জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলছেন, শিক্ষার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কনের প্রতি মনোযোগী করতে হবে। শিশুদের সৃজনশীলতা বিকাশের মাধ্যমে তাদের মন জয় করা সম্ভব। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে। শিশুরা আগামীর বাংলাদেশ। এদেশের সুন্দর ভবিষ্যৎ তাদের হাতেই। তাই এখন থেকেই তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীল চেতনা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শিখিয়েছে ভাষার জন্য আত্মত্যাগের মহান শিক্ষা। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সেই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তনুশিবু ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: খালেদ বকস্ এবং সঞ্চালনা করেন রায়হান বকস্ রাক্কু।
তিনি বলেন, শিশুদের সুস্থ মানসিক ও সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চা, বিশেষ করে চিত্রাঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে। একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়তে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আজকের এই প্রতিযোগিতা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়তা করবে।
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে নেওয়া হবে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রন্জ্ঞন সেন বাপ্পু, মোস্তফা কামাল পাশা মওদুদ, বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়ামোদী ও সাবেক ছাত্রনেতা, আব্দুল গফ্ফার, সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ উল কয়েস, সিলেট মহানগর তাঁতী দল সাধারণ সম্পাদক তছির আলী, আর্ট স্কুল সোপান স্কুলের শিক্ষক শাহীন আহমদ ও মালেক আহমদ, এনাম খান, সিরাজ আহমদ, সাকের আহমদ, আব্দুল হক সুন্না, গোলাম মাহমুদ আজম, এমদাদ বকস্, ইন্তেজার আলী, শামীম আহমদ, সাওন আহমদ শান্ত প্রমুখ।
আজকে সিলেট/ডি/এপি/বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক 








