জিন্দাবাজারে ছিনতাইকারীকে গণধোলাই
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০২ AM

জিন্দাবাজারে ছিনতাইকারীকে গণধোলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:৫৬:৩২ AM

জিন্দাবাজারে ছিনতাইকারীকে গণধোলাই


নগরীর চৌহাট্টাস্থ সরকারি মহিলা কলেজের সামন থেকে এক ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যা ৬টার  দিকে নগরীর চৌহাট্টায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক ছিনতাইকারীর নাম ও পরিচয় পাওয়া যায় নি।

জানা যায়, বুধবার সন্ধ্যায় মহিলা কলেজের সামনে এক পথচারী মহিলা দাড়িয়ে ছিলেন এই সময় ছদ্মবেশে সন্দেহভাজন এই পুরুষের উপস্থিতি লক্ষ করেন স্থানীয় জনতা। হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে মহিলার ব্যানেটি ব্যাগ টান দিয়ে চৌহাট্টা পয়েন্টের দিকে দৌড় দিলে স্থানীয় কিছু যুবক ছিনতাইকারীকে তাড়া করে আটক করেন। পরে তাকে স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন।

এই ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, এখন পর্যন্ত কাউকে থানায় নিয়ে আসা হয় নি। থানায় আসামাত্র আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর