ধোপাগুল থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেপ্তার
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১৭ AM

ধোপাগুল থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:৫৮:৫৫ AM

ধোপাগুল থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেপ্তার


জয় বাংলা ব্রিগেড সদস্য, হাফডজন মামলার আসামি যুবলীগ নেতা বাবুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল আহমদ (৪৫) সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। এছাড়া তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।  

বৃহস্পতিবার ভোরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা (নং-১৩ (২)’২৫)।  এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর