সংসদীয় কমিটির সভাপতি হলেন সিলেটের সাবেক চার মন্ত্রী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৫ PM

সংসদীয় কমিটির সভাপতি হলেন সিলেটের সাবেক চার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৪:২৯:৪৬ AM

সংসদীয় কমিটির সভাপতি হলেন সিলেটের সাবেক চার মন্ত্রী


টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করেছেন সেখানে বাদ পড়েছেন সিলেটে তিন মন্ত্রী ও এক প্রতিন্ত্রী। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও গত দুই মেয়াদের সরকারের থাকা বাদ পড়া এসব সাবেক মন্ত্রীদেরকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ইতিমধ্যে ৫০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে সভাপতির পদ পেয়েছেন সিলেটের  সাবেক ৩ মন্ত্রী।

মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের গত মেয়াদে মন্ত্রী থাকা এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়। আর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদকে।

উল্লেখ্য, ড. একে আবদুল মোমেন, এমএ মান্নান ও ইমরান আহমদ চলতি বছরে নতুন সরকারের মন্ত্রীসভা থেকে বাদ পড়েন। আর নুরুল ইসলাম নাহিদ একাদশ জাতীয় নির্বাচনের পর নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়েন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর