জৈন্তাপুরে মামলা হলেও 'অধরা' পাথরখেকোরা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৪ PM

জৈন্তাপুরে মামলা হলেও 'অধরা' পাথরখেকোরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৬:০৫:৪৯ AM

জৈন্তাপুরে মামলা হলেও 'অধরা' পাথরখেকোরা


জৈন্তাপুরে নিষিদ্ধ এলাকা থেকে অবাধে চলছে পাথর উত্তোলন। এ বিষয়ে থানায় মামলা হলেও অজ্ঞাত করণে পাথরখেকোদের ধরছে না থানা পুলিশ। বন্ধ হচ্ছে না পাথরখেকোদের অপতৎপরতা ও তান্ডব।  এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর সিলেট জৈয়ন্তিয়াপুর থনায় ৫ পাথরখেকোদের বিরুদ্ধে একটি মামলা [নং-০৪(২)২৪] করে। পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক মো: মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামী করা হয় জৈয়ন্তিয়াপুর থানার আসামপাড়ার মৃত তোতামিয়ার পুত্র আব্দুর রাজ্জাক রাজা ও তার ভাই জিসান আহমদ, একই গামের তৈমুছ আলীর পুত্র তানভীর আহমদ, কবির হোসেন ওরফে বাম্পার কবিরের পুত্র আব্দুল জব্বার, জৈয়ন্তিয়াপুর উপজেলা আশ্রয়ন প্রকল্প আদর্শগ্রামের আলা উদ্দিনের পুত্র কয়েস আহমদসহ অজ্ঞাতনামা আরেও ৮/১০জন।

মামলা দায়েরের পরও পাথর থেকোদের গ্রেফতার না করায় এলাকার জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। অজ্ঞাতকারণে পুলিশ পাথরথেকোদের গ্রেফতার না করায় বেআইনী পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

জনতে গিয়ে জৈন্তাপুরে থানার ওসি তাজুল ইসলামের সরকারি সেলফোনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ফোন দিলে তিনি এ প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, জৈন্তাপুরে পাথরখেকোদের তান্ডব’ শিরোনামে গত ৭ ফেব্রুয়ারি আজকের সিলেট ডটকমে 'জৈন্তাপুরে পাথরখেকোদের তান্ডব, বদলে যাচ্ছে মানচিত্র' শিরোমানে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর