চুনারুঘাটে টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ PM

চুনারুঘাটে টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৫:৫৭:২৪ AM

চুনারুঘাটে টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২


হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমান (৫৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম।

হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, টমটম চালক হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে আটকসহ টমটমটি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, বুধবার রাতে ইজিবাইক (টমটম) নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর