দেশের আইনে ড. মুহাম্মদ ইউনূসে বিচার হচ্ছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৫ AM

দেশের আইনে ড. মুহাম্মদ ইউনূসে বিচার হচ্ছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৮:১৮:১১ AM

দেশের আইনে ড. মুহাম্মদ ইউনূসে বিচার হচ্ছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

কোম্পানিগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি


সিলেট-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের আইনে ড. মুহাম্মদ ইউনূসে বিচার হচ্ছে। যদি অপরাধী প্রমাণিত হন তবে তাঁর শাস্তি  হবে। বিদেশের আইন আর দেশের আইন যেখানে যা প্রযোজ্য তাই করা হয়। বিদেশিরা যদি মনে করেন- আমাদের দেশে তার আলাদা করে বিচার হবে, কিন্তু সেটি হবে না।

বৃহস্পতিবার বিকালে সিলেটের কোম্পানিগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীরা বুঝেগেছে তাদের কোনো স্থান নেই। তাই তারা নির্বাচন থেকে সরে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছেন না তিনি। সেনাবাহিনীর কারণে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে কোনো প্রভাব পড়বে না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর