দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৪ PM

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৮:২১:৫৩ AM

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি কুশিয়ারা তেল পাম্প এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি এই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দক্ষিণ সুরমা থানার ওসি  ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর