সুনামগঞ্জে ভারতীয় পেঁয়াজের চালান সহ আটক ৮
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ PM

সুনামগঞ্জে ভারতীয় পেঁয়াজের চালান সহ আটক ৮

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১০:৪১:৩৮ AM

সুনামগঞ্জে ভারতীয় পেঁয়াজের চালান সহ আটক ৮



সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি (৪৫ মেট্রিক টন) ভারতীয় পেঁয়াজসহ আটজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মো. জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জের বাহুবল থানার দক্ষিণ ডুবা গ্রামের মো. সমছু মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), বগুড়ার শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরার কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২),  সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মো. মিলন (২১) ও সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ছয়টি ট্রাক ও একটি পিকআপে করে ৪৫ টন ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

আজকের সিলেট/জেএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর