কেএফসি, বাটা, ইউনিমার্ট ও বনফুলে হামলা-ভাঙচুর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৮ AM

কেএফসি, বাটা, ইউনিমার্ট ও বনফুলে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৬:২০:৩২ AM

কেএফসি, বাটা, ইউনিমার্ট ও বনফুলে হামলা-ভাঙচুর


ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি, বাটা এবং বনফুল এর শোরুম এবং সুপারস্টোর ইউনিমার্টের আউটলেটে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

সোমবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্য এনব ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বাংলার মাঠিতে ঠাঁই হবে না। কেএফসি রেস্টুরেন্ট এবং বনফুলে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেয়া যায় না।

নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলা সড়কের পাশে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। শহীদ মিনারে মিছিল নিয়ে আসার পথে রয়েলমার্ক ভবনের দ্বিতীয়তলায় রেস্টুরেন্টের সামনে পিকআপ ভ্যানে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করে ও পিকআপটি ভাঙচুর করে। এছাড়া কেএফসির বাইরে গ্লাসে ঢিল ছুড়ে তা ভেঙে ফেলা হয়। এঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এছাড়া দরগা গেইট এলাকায় বাটা জুতার বড় শোরুমে এবং বনফুল এর শোরুমে হামলা এবং দর্শন দেউড়ি এলাকায় সুপারস্টোর ইউনিমার্টের আউটলেটে হামলা করা হয়। তবে ইউনিমার্টের সামনে সেনাবাহিনী মোতায়েন থাকায় ভিতরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করতে পারেনি।

এদিকে, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পর আতঙ্কে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকার বেশিরভাগ শপিংমল ও সড়কের পাশের দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে নামিদামি ব্র্যান্ডের খাবারের দোকান থেকে শুরু করে কাপড়ের শোরুমও বন্ধ রয়েছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর