প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২০ AM

প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১১:৩৩:২৭ AM

প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন


সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিলেট পপুলার মেডিকেল সেন্টার লিঃ এর পরিচালক অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরীকে আহ্বায়ক এবং আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার নগরীর একটি হোটেল সংগঠনের যৌথ সভায় কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডা. মাহমুদুল মজিদ শাহীন, জনাব মোহাম্মদ আব্দুল কাদির, ডা. শাকির আহমদ শাহিন, ডা. শাহেদ আহমদ, রোটারিয়ান জাকির হোসেন, ডা. খসরুজ্জামান রনি, ডা. মোঃ আমানুল্লাহ, মোহাম্মদ কায়েস আহমদ এবং শেখ সেলিম আহমদ।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রোমান আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা আগামী দিনে সিলেটের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার মান উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আজকের সিলেট/এপি/এসটি

সিলেটজুড়ে


মহানগর