গোলাপগঞ্জে ব্যবসায়ীর আত্মহত্যা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৪ PM

গোলাপগঞ্জে ব্যবসায়ীর আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৫:২৫:২২ AM

গোলাপগঞ্জে ব্যবসায়ীর আত্মহত্যা


গোলাপগঞ্জ চৌমুহনীস্থ (আদিল মার্কেট) সাহেদ টেলিকমের স্বত্বাধিকারী সাহেদ আহমদ নিজ বাসায় ফ্যানের সাথে ফাশঁ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে। তিনি সাহেদ টেলিকমের সত্বাধিকারী।

শনিবার বিকাল ৩ ঘটিকার সময় গোলাপগঞ্জ বনরাজ রেষ্টুরেন্ট এর উপরে ভাড়া বাসায় নিজ রুমে এই ঘটনাটি ঘটে। এর আগে শুক্রবার রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাহেদ আহমদ দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ পৌর শহরে বিকাশের ব্যবসা করে আসছেন। সম্প্রতি তাকে ব্যবসায় বড় ধরণের লোকসান গুণতে হয়। জমি বিক্রি করেও লোকসান গুছাতে পারেন নি। এসকল বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে। শুক্রবার রাতের কোন এক সময় সাহেদ আহমদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার দুপুরে রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে গেলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে৷ 

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেটে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর