সিকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রায়হান-মাহমুদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ AM

সিকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রায়হান-মাহমুদ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৮:০০:০৯ AM

সিকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রায়হান-মাহমুদ


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমসের প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে সিকৃবি টিএসসিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান খোন্দকার, অর্থ সম্পাদক আইনুল হক, নির্বাহী সদস্য আদিব হাসান প্রান্ত। এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. মোবাশশির রহমান, মো. আল আমিন বাপ্পী, তামীম জামান এবং কামরুজ্জামান সজীব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর