শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক


সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।

নিহত রেজিয়া খাতুনের বয়স ৭০ বছর। তাঁর স্বামী মৃত হাসান উদ্দিন। তাঁরা কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাড়িতে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় নুরু আলমকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর