ভাটেরায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৮ PM

ভাটেরায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৯:২৯:২২ AM

ভাটেরায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪


মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।

শনিবার উপজেলার ভাটেরা রেলস্টেশন বাজার এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর